অডিও সিডিতে আসছে ‘কক্সবাজারে কাকাতুয়া’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোজার ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হয় আট পর্বের ধারাবাহিক নাটক কক্সবাজারে কাকাতুয়া। ফরিদুর রেজা সাগরের লেখা ছোটকাকু সিরিজের অন্যতম উপন্যাস। নাট্যরূপ দিয়েছেন শেখ আবদুল হাকিম। নাটকটি পরিচালনার পাশাপাশি ‘ছোটকাকু’র চরিত্রে অভিনয় করেন আফজাল হোসেন। জানা গেছে, ডিভিডির পাশাপাশি এবার এই ধারাবাহিকটি অডিও সিডি আকারে বাজারে আসছে।গত শুক্রবার রেডিও ভূমি এফএম ৯২.৮-এ কক্সবাজারে কাকাতুয়া ধারাবাহিকের অডিওটি প্রচার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় রেডিও ভূমির কার্যালয়ে ধারাবাহিকটির অডিও সিডি আফজাল হোসেনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, আল মনসুর, শামস সুমন, আবদুর রহমান, রেজানুর রহমান, সীমান্ত প্রমুখ।