অডিওতে রথীন্দ্রনাথ রায়ের মেয়ে চন্দ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রথীন্দ্রনাথ রায়ের মেয়ে চন্দ্রা বাংলাদেশে নতুন অ্যালবাম বের করলেন। নাম বরষার হিমেল হাওয়া। মৌলিক কিছু গান নিয়ে প্রকাশিত এই অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন বাসুদেব। এই অ্যালবামে গান রয়েছে নয়টি। তিনটি দ্বৈত কণ্ঠের ও ছয়টি একক। দ্বৈত গানে চন্দ্রার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাসুদেব নিজেই। এ ব্যাপারে চন্দ্রা বলেন, ‘বাবার অনুপ্রেরণায় একেবারে ছোটবেলা থেকেই গান করছি। কিন্তু আমার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় বিদেশের মাটিতে। এবার বরষার হিমেল হাওয়া অ্যালবামটির মাধ্যমে নিজের একটা স্বপ্ন পূরণ হচ্ছে।’ চন্দ্রা আরও বলেন, ‘গানের কথাগুলো অসম্ভব সুন্দর। আমাদের বাংলা গান যে কতটা সমৃদ্ধ, সেটা গানগুলো শুনলেই শ্রোতারা বুঝতে পারবেন।’এর আগে চন্দ্রার যখন থামবে কোলাহল নামের একটি অ্যালবাম প্রকাশিত হয় যুক্তরাষ্ট্র থেকে। অ্যালবামটি ছিল বাংলাদেশ ও ভারতের কিংবদন্তি শিল্পীদের গাওয়া গান নিয়ে।