অডিশন দিচ্ছে ‘শাহরুখ’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতোই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছে শাহরুখ। ভারতের প্রত্যন্ত এক গ্রামের অধিবাসীর সেকারণেই অডিশন নেওয়া হচ্ছে তার।অবশ্য এ শাহরুখ বলিউডের জনপ্রিয় অভিনেতা কিং খান নয়। মহারাষ্ট্রের বিদার গ্রামে জন্ম, আর যে বাড়িতে সে বড় হয়েছে সে বাড়িতে আদর করে নাম রাখা হয়েছিল ‘শাহরুখ খান’। চলচ্চিত্রটির নাম ‘বকরাপুর’ হওয়া কারণেই এ শাহরুখকে মিডিয়া বলছে বকরাপুরের শাহরুখ। কমেডি ধাঁচের বা হাস্য-রসাত্মক এ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে যে শাহরুখ খানকে দেখা যাবে, এই বিশেষ শাহরুখ আদতে একটি ছোটো ছেলের খেলার সঙ্গী, নেহাত গোবেচারা এক ছাগল। ভারতের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক জানকী বিশ্বনাথনের ‘বকরাপুর’ চলচ্চিত্রে নতুন এ শাহরুখ খানের দেখা মিলবে। এক খবরে মিড-ডে জানিয়েছে, ইতিমধ্যেই শাহরুখ খানের সঙ্গে ‘চুক্তি’ করে ফেলেছেন জানকী! অর্থাত্ কিনেই নিয়েছেন প্রাণীটিকে। এরপর চেন্নাইয়ের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে দান করেছেন শাহরুখ খানকে। সেখানকার একটি কক্ষে রীতিমতো রাজার হালে রয়েছে সে। শিগগিরই হয়তো ‘বকরাপুর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ডাক পড়বে শাহরুখ খানের। ভারতের প্রত্যন্তের গ্রামগুলোতে অনেকেই তাঁর আদুরে পোষা প্রাণীটির নাম বিখ্যাত কোনো তারকা বা ব্যক্তির নামে রাখেন। সম্প্রতি ব্যঙ্গধর্মী একটি চলচ্চিত্রের প্রয়োজনে বলিউডের অভিনেতাদের নামে নাম রাখা পোষা প্রাণীর খোঁজ শুরু করেছিলেন জানকী। ভারতের কর্ণাটক ও মহারাষ্ট্রের সীমান্তবর্তী বিদার গ্রামে গ্রামে খুঁজতে খুঁজতেই তিনি যে ছাগলটিকে খুঁজে বের করেছেন, নাম যার শাহরুখ খান।জানকী জানিয়েছেন, প্রায় ৪০০ টিরও বেশি ছাগল দেখার পর ‘বকরাপুর’ ছবির কেন্দ্রীয় চরিত্রের জন্য তিনি এই শাহরুখ খানকে নির্বাচন করেছেন।প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছাগল খুঁজতে গিয়ে তাঁর দারুণ সব অভিজ্ঞতা হয়েছে। গ্রাম অঞ্চলে বিখ্যাত অনেক ব্যক্তিদের নামে প্রাণীদের নাম রাখা হয় বলেই জানিয়েছেন তিনি। শাহরুখ খান ছাড়াও, সালমান খান নামের ছাগলেরও সন্ধান পেয়েছেন বলেই জানিয়েছেন জানকী।