অড্রে হেপবার্নের সেই ডাকটিকিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী অড্রে হেপবার্নের ঠোঁটে সিগারেটহোল্ডার। মুখে হাসি। এমন একটা ছবি নিয়েই ২০০১ সালে ডাকটিকিট প্রকাশ করেছিল জার্মান ডাক বিভাগ। কিন্তু ডাকটিকিটে মায়ের এই ছবিটা মোটেও পছন্দ হয়নি তাঁর পুত্র শন ফেরেরের। ডাকটিকিটে প্রকাশিত ছবিটির স্বত্ব দিতে অস্বীকৃতি জানান তিনি। এরপর অল্প কিছু দিন বাদে এই ডাকটিকিটের প্রায় সব কটি কপিই নষ্ট করে ফেলা হয়। অড্রে হেপবার্নের ছবিসংবলিত বাতিল হয়ে যাওয়া সেই ডাকটিকিট সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে চার লাখ ৩০ হাজার ইউরো দামে। বার্লিনে আয়োজিত এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া শেখানোর কাজে। মায়ের ওই ছবিটি দেখে সেবার মোটেও খুশি হননি ফেরের। কিন্তু তাঁর সংগ্রহে থাকা সেই ১০টি ডাকটিকিট এমন একটা ভালো কাজে লাগাতে পেরে এখন দারুণ খুশি তিনি। ওয়েবসাইট।