অণিমার ‘ইচ্ছামতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়ের তৃতীয় একক অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। অণিমার এবারের অ্যালবামের নাম ‘ইচ্ছামতি’।কাল বুধবার ৪ জুলাই জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘ইচ্ছামতি’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। জাতীয় জাদুঘর ও রবীন্দ্র একাডেমির যৌথ উদ্যোগে এই অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হতে যাচ্ছে।‘ইচ্ছামতি’ অ্যালবাম প্রসঙ্গে অণিমা বলেন, ‘দীর্ঘ দুই বছর পর আমি এই অ্যালবামটি করছি। তাই বর্তমান সময়ের শ্রোতাদের কথা চিন্তা করেই গানগুলো করা। গান নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ চেনা গানই রেখেছি। থাকছে কিছু অপ্রচলিত গানও। রবীন্দ্রনাথের পূজা, প্রেম ও প্রকৃতির গান রয়েছে। সব মিলিয়ে শ্রোতাদের ভালো লাগবে আশা করছি।’‘ইচ্ছামতি’ অ্যালবামে কলকাতার অমিত বন্দ্যোপাধ্যায়ের কম্পোজিশনে গানের সংগীতায়োজনে কিছু পরিবর্তন আনা হয়েছে বলেও জানিয়েছেন অণিমা। অ্যালবামে অ্যাকুস্টিক গিটার ও পিয়ানোর ব্যবহারটা থাকছে বেশি।‘ইচ্ছামতি’ অ্যালবামে গান রাখা হয়েছে ১০টি। অ্যালবামের গানগুলো হলো ‘তোমার খোলা হাওয়া’, ‘এবার অবগুণ্ঠনও খোলো’, ‘বড় আশা করে’, ‘সোনার হরিণ’, ‘যেও না এখনই’, ‘মনে কী দ্বিধা’, ‘অশ্রু নদী’, ‘একলা চল’, ‘তোমার অজানা নাহি’, ‘পথের শেষ কোথায়’।‘ইচ্ছামতি’ অ্যালবামটি বাজারে আনছে লেজার ভিশন। অ্যালবামটির প্রচ্ছদ অলংকরণ করেছেন সব্যসাচী হাজরা।কণ্ঠশিল্পী অণিমা রায়ের অন্য দুটি অ্যালবাম হচ্ছে ‘কোথা যাও’ (২০০৯) এবং ‘আমি চিত্রাঙ্গদা’ (২০১০)। এ ছাড়া বেশ কয়েকটি মিশ্র অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন অণিমা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাগরণের গান ১, জাগরণের ২। এ ছাড়া একটি আবৃত্তির অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন তিনি। অ্যালবামটির নাম ‘ক্ষুদ্র কণিকা’।