অতসীবালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে টিভিতে আজ রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক অতসীবালা। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ঈশিতা, শাহেদ, আবদুল্লাহ রানা, মনিরাজসহ আরও অনেকে। একজন সাংবাদিক এসেছে নারায়ণের বাড়িতে। নারায়ণের স্ত্রী অতসীবালা। তার জীবনের কথা শুনবে সাংবাদিক। অতসীবালা আর নারায়ণের সঙ্গে তার কথা হচ্ছে। একসময় সাংবাদিক জানতে পারে, মেয়েটি এরই মধ্যে আত্মহত্যা করেছে। তাহলে তার সামনে কে বসে আছে? নারায়ণ কিছু না বলে হাসতে হাসতে চলে যায়। সাংবাদিক একটি চায়ের দোকানে এসে জানতে পারে নারায়ণ ও অতসীবালা সেদিন রাতে আত্মহত্যা করেছিল।