অতিথি চরিত্রে অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো নাটকে তার কোনো উপস্থিতি নেই। মূল শিল্পীরা হলেন সজল ও মীম। হঠাৎ করেই নাটকের শেষ দৃশ্যে এলেন বিন্দু। হ্যাঁ, এই একটিমাত্র দৃশ্যেই দেখা যাবে তাঁকে। নাটকের নাম থার্ড পারসন। ঈদের জন্য তৈরি হচ্ছে নাটকটি। পরিচালনা করছেন ইমরান খান।একটিমাত্র দৃশ্যে অভিনয় প্রসঙ্গে বিন্দু বললেন, ‘আমার চরিত্রের মধ্য দিয়ে নাটকটির একটা রেশ থেকে যাবে। এরপর তৈরি হবে আরেকটি গল্প। আর তা দেখানো হবে ঈদুল আজহায়। তখন আবার আমাকে দেখা যাবে।’গত শনিবার সকালে শুটিংয়ে অংশ নেন বিন্দু। এরপর বললেন, ‘অতিথি চরিত্রের ব্যাপারে আমার তেমন কোনো ধারণা ছিল না। তবে কাজটা করে মজাই লেগেছে।’