অতিথি চরিত্রে রাজ্জাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দস্যু বনহুর ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। দীর্ঘ কয়েক দশক পর আবারও অতিথি চরিত্রে দেখা যাবে রাজ্জাককে। ছবির নাম এক কাপ চা। ২৩ ফেব্রুয়ারি রাজ্জাক এফডিসির প্রশাসনিক ভবনে এ ছবির শুটিংয়ে অংশ নেন। শুটিং শেষে রাজ্জাক বললেন, ‘দস্যু বনহুর ছবিতে মাসুদ পারভেজের অনুরোধে কাজ করেছিলাম। এবার ফেরদৌস হঠাৎ করেই বলল যে, ওর প্রযোজনায় নির্মিত একটি ছবিতে অভিনয় করতে হবে। অতিথি চরিত্রের কাজ। আর না করতে পারলাম না।’ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানালেন, ছবিতে রাজ্জাক কলেজের প্রিন্সিপালের চরিত্রে অভিনয় করেছেন। পুরো ছবিতে তাঁর উপস্থিতি একটি মাত্র দৃশ্যে। এই দৃশ্যটির কাজ করতে তিনি সময় নিয়েছেন মাত্র কয়েক মিনিট। প্রসঙ্গত, এ ছবিতে অভিনয় করছেন ফেরদৌস, মৌসুমী, ঋতুপর্ণা। অতিথি চরিত্রে রাজ্জাক ছাড়াও অভিনয় করেছেন আরও এক ডজন শিল্পী।