অতিথি বিচারক হলেন শম্পা ও আঁখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচ-বিষয়ক রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র অতিথি বিচারক হলেন অভিনয়শিল্পী শম্পা রেজা ও কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। বিচারক হিসেবে এফডিসিতে অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা দুজন। বাংলাভিশনের এ অনুষ্ঠানটির ‘ভিনদেশের নাচ’ পর্বে আঁখি আলমগীর ও ‘নাটক নৃত্য’ পর্বে অতিথি বিচারক হিসেবে থাকছেন শম্পা রেজা।লাকি সেভেনের আগামী পর্বগুলোতেও মূল বিচারকের পাশাপাশি থাকবেন একজন তারকা অতিথি বিচারক। আর প্রতিযোগীরা মূল বিচারক ও অতিথি বিচারকদের উপস্থিতিতে বিষয়ভিত্তিক নাচ পরিবেশন করবেন বলেই জানিয়েছে বাংলাভিশনের একটি সূত্র।নাচো বাংলাদেশ নাচো প্রতিযোগিতায় মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী।অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজা ইসলাম এবং নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন নাহিদ আহমেদ বিপ্ল¬ব। সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত নয়টা পাঁচ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে নাচো বাংলাদেশ নাচো অনুষ্ঠানটি।এদিকে অতিথি বিচারক আঁখি আলমগীর এখন দায়িত্ব পালন করছেন চ্যানেল নাইনের গানের রিয়েলিটি শো পাওয়ার ভয়েজের নিয়মিত উপস্থাপকের, আর শম্পা রেজা সাজ্জাদ সুমনের পরিচালনায় নির্মিত ধারাবাহিক নাটক ‘অপরাজিতার’ শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।