অতিপ্রাকৃতিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে আজ রাত আটটা ১০ মিনিটে দেখানো হবে নাটক অতিপ্রাকৃতিক। লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আবুল হায়াত, তাসনুবা জেনি, মুনতাসির মামুন সাজু, নাঈম, মিঠু প্রমুখ। নাটকটির কাহিনি গড়ে উঠেছে সিলেটের চা-বাগান ঘিরে। সেখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু চা-বাগানের কেউই ব্যাপারটা মেনে নিতে পারে না। একটি মেয়ে এগিয়ে আসে। ভূত সেজে প্রতিষ্ঠানের লোকদের নানাভাবে ভয় দেখাতে শুরু করে। চলতে থাকে নানা মজার ঘটনা।