অতিরিক্ত কাজের চাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন টানা শুটিং শেষে তারপর আবার অন্য ছবির ডাবিং। টানা এই পরিশ্রমের ধকল আর কতক্ষণ নিতে পারে মানুষ? ধকল সইতে পারলেন না বিদ্যা বালানও। গভীর রাতে শুটিং চলছিল। ক্যামেরা চালু। এর মধ্যেই হঠাৎ কান্নায় ভেঙে পড়েন বিদ্যা বালান। পুরো শুটিং ইউনিট এই ঘটনায় হকচকিত। পরে অবশ্য জানা গেছে, বিদ্যার এই নার্ভাস ব্রেকডাউনের কারণ অতিরিক্ত কাজের চাপ। বিষয়টা স্বীকার করলেন তিনি নিজেও।‘আমি সত্যিই ভেঙে পড়েছিলাম। ইউনিটের সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। টানা তিন মাস রাত-দিন কাজ করছিলাম। জানি না, ঠিক কী হয়েছিল আমার।’ বলেছেন বিদ্যা। ওয়েবসাইট।