অদম্য বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘সেলিব্রেটিং টাইম’ প্রতিযোগিতা। গত ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মেধাবী আলোকচিত্রী, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতাদের হাতে তুলে দেওয়া হলো স্বীকৃতি ও পুরস্কার। এবারের আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। যুগ্মভাবে এ প্রতিযোগিতার আয়োজক ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘অদম্য বাংলাদেশ’।আলো ঝলমলে সন্ধ্যায় নকীব খান ও তাঁর সঙ্গীদের কণ্ঠে রিপা সরকারের লেখা বাংলাদেশ বাংলাদেশ অদম্য আর অপ্রতিরোধ্য আমার বাংলাদেশ গানটি দিয়ে শুরু হয় অনুষ্ঠান।এরপর ভিডিওতে গত তিন বছর অনুষ্ঠিত ‘সেলিব্রেটিং বাংলাদেশ’-এর বিশেষ বিশেষ অংশ প্রদর্শিত হয়। এরপর ‘পল্লবী’র শিল্পীরা ‘পতাকাই লাল সূর্য’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে। গানটির কথা লিখেছেন ও সুর দিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং আলী আকবর রুপু।রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনটি আজীবন সম্মাননা ও সমালোচনা পুরস্কারসহ মোট ৩১টি পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করেন। আজীবন সম্মাননা পান মুস্তাফা মনোয়ার (চলচ্চিত্র ও টিভি), রশীদ তালুকদার (নওয়াজেশ আহমেদ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড) ও মোহাম্মদ রফিকুজ্জামান (গীতিকার)। সেলিব্রেটিং লাইফ এ বছরই প্রথম আজীবন সম্মাননা এবং সমালোচক পুরস্কার প্রবর্তন করল।শ্রেষ্ঠ নাটক হিসেবে সমালোচক পুরস্কার পায় বিকল পাখির গান। এই সময়-এর জন্য অমিতাভ রেজা এবং বিকল পাখির গান-এর জন্য নূরুল আলম আতিক যৌথভাবে শ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার পান। এ ছাড়াও এই সময়-এ অভিনয়ের জন্য শতাব্দী ওয়াদুদ শ্রেষ্ঠ অভিনেতা, তার পরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে নাটকে অভিনয়ের জন্য জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফির পুরস্কার পান নেহাল কোরেশি, শ্রেষ্ঠ ভিডিও সম্পাদনার জন্য সানি চৌধুরী, বিকল পাখির গান-এর জন্য বিশেষ পুরস্কার পান মেজবাউর রহমান সুমন এবং শ্রেষ্ঠ শব্দগ্রাহকের পুরস্কার পান মামুন (এই সময়)।আলোকচিত্রী হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পান যথাক্রমে কুদ্দুস হেলাল, মো. মনিরুজ্জামান ও জ আ আকাশ। এ ছাড়া এ বিভাগে সম্মানজনক পুরস্কার পান শাহরুখ, শেখ মহির উদ্দিন, আখলাস উদ্দিন, ইউসুফ তুষার, মোহাইমিন ইসলাম, এশা খান, রকিবুল হাসান, জসিম সালাম ও মোস্তাফিজুর রহমান।‘সেলিব্রেটিং লাইফ ২০১০’-এ গীতিকার হিসেবে পুরস্কার পান রিপা সরকার (প্রথম), বিলাল হাসান নুরি (দ্বিতীয়) ও আশানুজ্জামান (তৃতীয়)। এ বিভাগে সম্মানজনক পুরস্কার পান জ্যোতি লাল মাখন, রানু ও নাসিরুদ্দিন টুসি। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন এলিটা করিম এবং ইয়াসির হোসাইন। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ‘স্টার ইনসাইট’-এর সম্পাদক রাফি হোসেন।