অদিতির নতুন অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে অদিতি মহসিনের গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম এসেছে তিনটি। প্রথমটি বেরিয়েছিল ২০০৩ সালে, আমার মন চেয়ে রয় আর দ্বিতীয়টি বারতা পেয়েছি মনে মনে ২০০৬ সালে। আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে তৃতীয় অ্যালবাম বিপুল তরঙ্গ রে। এ তিনটিই প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে তৃতীয়টির মোড়ক খোলার অনুষ্ঠান হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। অ্যালবামের মোড়ক খোলা ও শুভেচ্ছা বক্তব্যের পর থাকছে অদিতির একক গানের অনুষ্ঠান।অদিতি বললেন, ‘আজ নতুন অ্যালবাম থেকে দু-একটা গান করার ইচ্ছা আছে। স্বাধীনতার মাস উপলক্ষে স্বদেশ পর্যায়ের গান করব। এ ছাড়া রবীন্দ্রসংগীতের পূজা, প্রেম ও প্রকৃতি পর্যায় থেকে বসন্তের কিছু গান শোনাব। সব মিলিয়ে ঘণ্টা দেড়েকের পরিবেশনা হবে।’বিপুল তরঙ্গ রে অ্যালবাম প্রসঙ্গে তিনি বললেন, ‘এতে নানা স্বাদের গান গেয়েছি। কিছু গান খুব শোনা, আবার কিছু গান হয়তো তেমন শোনাই হয়নি। তবে সব কটি গানই আমার খুব প্রিয়।’গান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন এভাবে, ‘গানটা কিন্তু শখ করে শিখিনি, এটা ছিল আমার পড়াশোনার বিষয়। এ সময় অনেক বড় বড় মানুষের সান্নিধ্য পেয়েছি। তাঁদের কাছ থেকে নানা কিছু শেখার জানার সুযোগ হয়েছে। এবার সেগুলো ছেলেমেয়েদের কাছে পৌঁছে দিতে চাই। স্বাধীন একটা সংগীত শিক্ষার প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করেছি। শিগগিরই এর কাজ শুরু করব।’সম্প্রতি ভারতের এইচএমভি থেকে এসেছে অদিতির নতুন অ্যালবাম এমন দিন তারে বলা যায়। এর আগে একই প্রতিষ্ঠান থেকে বিজন বাতায়নে এবং পিএনএম রেকর্ডস থেকে এসেছে শারদ প্রাতে।