অদিতির 'মম রূপে বেশে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল নতুন অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে গান গেয়ে শোনান অদিতি মহসিন l প্রথম আলো
ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল নতুন অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে গান গেয়ে শোনান অদিতি মহসিন l প্রথম আলো

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শিল্পী অদিতি মহসিনের একক রবীন্দ্রনাথের নাটকের গানের অ্যালবাম ‘মম রূপে বেশে’ সিডির মোড়ক খোলা হলো গতকাল শুক্রবার সন্ধ্যায়। সে সময় দর্শকের কমতি ছিল না মিলনায়তনে।
অনুষ্ঠানের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। সিডির মোড়ক উন্মোচন করেন চিত্রশিল্পী হাশেম খান। এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চিত্রশিল্পী হাশেম খান বলেন, ছবি আঁকতে বিশেষ আগ্রহ সৃষ্টি করে গান। আর তখন রংতুলিতে সৃষ্টি হয় নদীর গান, মাটির ও মেঘের গান। তিনি অদিতি মহসিনের সুরেলা কণ্ঠের গানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। শিল্পীর ‘ওগো সাঁওতালী ছেলে’ গানটি তিনি অপার আনন্দ মুগ্ধতা নিয়ে বারবার শোনেন।
এরপর শিল্পী ‘তুমি ডাক দিয়েছ কোন সকালে’ গান দিয়ে শুরু করেন সংগীতসন্ধ্যার। উপস্থিত শ্রোতাদের পছন্দের কিছু গানও গেয়ে শোনান অদিতি মহসিন। ‘মম রূপে বেশে’ অ্যালবামে রবীন্দ্র নাটকের ১০টি গান রয়েছে।