অদ্ভুত সব প্রশ্নের মুখোমুখি
আপনার নাম?শাহরুখ খান।আপনি কি বিবাহিত?ইয়েস।আপনার স্ত্রীর নাম?গৌরী খান।ছেলেমেয়ে কয়জন?দুজন।মান্নত বাংলো কি নিজের বাড়ি?ইয়েস।বলিউডের শাহরুখ খান, অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার থেকে শুরু করে লতা মুঙ্গেশকর, বালঠাকরে পর্যন্ত সবাইকে এমন অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে মুম্বাইয়ে।আর প্রশ্নকর্তা? মুম্বাই পুরসভার কনিষ্ঠ কর্মীরা। যত হেভিওয়েটই হোন না কেন, প্রশ্ন করার অধিকার আছে তাঁদের। ভারতের জনগণনা শুরু হয়েছে গত এপ্রিল মাস থেকে। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে দিয়ে শুরু করার পর এখন দ্রুতগতিতে চলছে এর কাজ। মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’ আর ‘জলসা’র পর একই দিনে পুরসভার সদস্যরা যান বান্দ্রায় আরব সাগরের তীরে শাহরুখের ‘মান্নত’ বাংলোতে। এরপর একই এলাকায় শচীনের বহুতল ভবন থেকে পেডার রোডের লতা মুঙ্গেশকরের ‘প্রভুকুঞ্জ’ এবং কলানগরে বালঠাকরের ‘মাতুশ্রী’তে যান পুরসভার কর্মীরা।