অধীর অপেক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন খানকে নিয়ে আলোচনার শেষ নেই বলিউডে। থাকবেই বা না কেন? তিন খান প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে দুর্দান্ত গুণের অধিকারী। এই যেমন আমির খানের থ্রি ইডিয়টস ছবিটি মুক্তি পেতে না পেতে ফাটাফাটি ব্যবসা করেছে। আয়ের দিক দিয়ে রেকর্ড তো করেছেই, এখন যে টাকা আসছে, তা লাভের ওপর লাভ। আমিরের এই বিরাট সাফল্য অন্য দুই খানের প্রতি কৌতূহলী করে তুলেছে হিন্দি ছবির দর্শকদের। এখন তারা সালমান খানের বীর ও শাহরুখ খানের মাই নেম ইজ খান ছবির দিকে তাকিয়ে। ছবি দুটি দেখার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে দর্শকেরা। ওয়েবসাইট।