অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে ‘আলোকিত জন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একবার লিফটে করে ওপর থেকে নিচে নামছিলাম। হঠাৎ দেখি ১-এ কল। এর পরের দৃশ্যটা দেখে আমি খুবই বিস্মিত! এক তরুণ ফার্স্ট ফ্লোর থেকে লিফটে চড়ে বসল গ্রাউন্ড ফ্লোরে নামার জন্য। আমি মৃদু হেসে তাকে জিজ্ঞেস করলাম—তুমি কি আমাকে চেনো? সে খুব সাবলীলভাবে উত্তর দিল, “জি”। আমি তাকে বললাম, তোমার ৪০ বছরের বেশি বাঁচার অধিকার নেই। যার কিনা এই বয়সে একতলা থেকে লিফটে গ্রাউন্ড ফ্লোরে নামতে হয়, তার বেশি দিন বাঁচাটা গুরুত্বপূর্ণ কিছু নয়।’আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ অনেক আশার ভিড়ে এই প্রজন্মের তরুণদের কথা বলতে গিয়ে এমনই একটি প্রসঙ্গ টানলেন বাংলাভিশনের জন্য নির্মিত আলোকিত জন অনুষ্ঠানে। ঈদের জন্য তৈরি অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আব্দুন নূর তুষার। তিনি জানালেন, আলোকিত জন অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ তাঁর উপস্থাপক জীবন, অধ্যাপনা, লেখালেখি, টেলিভিশন মিডিয়ার বর্তমান অবস্থাসহ নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন।