অনন্ত ও বর্ষার বিবাহবিচ্ছেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ রক্ষা হলো না। মান-অভিমান, আলাদা থাকা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ, পরে অভিযোগ প্রত্যাহার—এর পরও রক্ষা হলো না অনন্ত ও বর্ষার সংসার। শেষ পর্যন্ত চলচ্চিত্রের এই শিল্পী দম্পতির বিবাহবিচ্ছেদ হয়েছে। জানা গেছে, ২৩ মার্চ নিজেদের বাসায় কাজি ডেকে বিবাহবিচ্ছেদের আবেদনপত্রে যৌথভাবে স্বাক্ষর করেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টা নাগাদ রাজধানীর কাকরাইলে অনন্ত তাঁর মনসুন ফিল্মসের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তিনি আরও জানান, সোমবার বিকেলে ভারতের কলকাতায় গেছেন বর্ষা। বিবাহবিচ্ছেদের ব্যাপারে বর্ষার বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মুঠোফোনটি বন্ধ ছিল।