অনন্ত জলিলের বিবাহ বিচ্ছেদের আবেদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলচ্চিত্রের হালের আলোচিত জুটি অনন্ত ও বর্ষার মান-অভিমান পর্ব, থানায় পাল্টাপাল্টি অভিযোগের একদিন পর সাধারণ ডায়েরি প্রত্যাহারেও শেষ রক্ষা হলো না। প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে অনন্ত জানিয়েছেন, ২৩ মার্চ তাঁরা নিজেদের বাসায় কাজি ডেকে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। এমনকি তাঁদের এই বিবাহ বিচ্ছেদ নাকি দুজনের সমঝোতার মাধ্যমেই হয়েছে।অনন্ত আরও জানান, বর্ষা এখন কলকাতায় আছেন। গতকাল সন্ধ্যায় জেট এয়ারওয়েজের একটি বিমানে করে তিনি কলকাতায় চলে যান।বিবাহ বিচ্ছেদের ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য আজ দুপুর সাড়ে এগারোটায় রাজধানীর কাকরাইলে তাঁর মনসুন ফিল্মস কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন অনন্ত। সেখানে তিনি বলেন, বর্ষার সঙ্গে আমার সম্পর্ক পাঁচ বছরের। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের দুজনের মধ্যে কিছু বিষয়ে বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়। তারই প্রক্রিয়া হিসেবে মোহাম্মদপুর থানায় পাল্টাপাল্টি থানায় সাধারণ ডায়েরিও করা হয়। ভুল বোঝাবুঝির অবসান না হওয়াতে শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হই। সংবাদ সম্মেলনে অনন্তের কাছে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কাগজ-পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এদিকে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে বর্ষা ও তাঁর বাবার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।২০১০ সালে ‘খোঁজ—দ্য সার্চ’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল অনন্ত-বর্ষা জুটির। এর পরের বছরের ২৩ সেপ্টেম্বর তাঁরা বিয়ে করেন। এ দম্পতি ‘স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। সর্বশেষ তাঁরা দুজন জুটি হয়ে অভিনয় করছিলেন ‘মোস্ট ওয়েলকাম-২’ ছবিতে।