অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন কাজী রোজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতাকে আশ্রয় করে উপেক্ষিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের কথা বলেছেন কবি কাজী রোজী। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে গতকাল বুধবার তাঁকে দেওয়া হয়েছে অনন্যা সাহিত্য পুরস্কার-১৪১৯।পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে কাজী রোজী বলেন, ‘মনে হচ্ছে, এই পুরস্কার আমাকে নগণ্য থেকে অসাধারণ, অনন্য করে তুলেছে।’জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কবিকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কাজী রোজীর হাতে পদকটি তুলে দেন।সৈয়দ শামসুল হক বলেন, কবিতা সংকেতে কথা বলে, কাজী রোজীর কবিতায় সেই সংকেত রয়েছে, যা পাঠকের হূদয় আলোড়িত করে। কবি বেলাল চৌধুরী বলেন, ‘আমাদের সমাজে নারীর কাজকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। সেই তাচ্ছিল্য উপেক্ষা করে যে নারী এগিয়ে এসে নিজের কাজকে তুলে ধরেন, তাঁকে সম্মান জানানো উচিত।’সভাপতির বক্তব্যে অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেন, সমাজকে এগিয়ে নিতে কাজী রোজীর এই দীর্ঘ পথচলাকে স্বীকৃতি দিতে পেরে অনন্যা সম্মানিত বোধ করছে।অনুষ্ঠানে সাংসদ ও কবি রুবী রহমান বক্তব্য দেন। কাজী রোজীর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন রীআ মাহমুদ। উল্লেখ্য, পাক্ষিক অনন্যা বাংলা ১৪০১ সাল থেকে নারীর বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর একজন কৃতী সাহিত্যিক বা সাহিত্য গবেষককে এ পুরস্কার দিয়ে আসছে।উদীচীর জাতীয় সম্মেলন কাল থেকে‘জেগে আছি অহর্নিশ অতন্দ্র প্রহর, দেব না গড়তে ঘাঁটি ভিড়তে নৌবহর।’ এই স্লোগান নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অষ্টাদশ জাতীয় সম্মেলন শুরু হচ্ছে কাল শুক্রবার থেকে। চলবে শনিবার পর্যন্ত। সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছে এই সাংস্কৃতিক সংগঠনটি।কাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করবেন ১৯৯৯ সালে যশোরে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলায় পঙ্গুত্ববরণকারী সহযোদ্ধা শিল্পী-কর্মী বন্ধুরা। প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বের হবে শোভাযাত্রা। পরে সম্মেলনের মূল ভেন্যু কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে হবে আলোচনা সভা ও সাংগঠনিক অধিবেশন। গতকাল বুধবার রাজধানীর তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে দেশে-বিদেশে থাকা উদীচীর ৩০০ শাখার নির্বাচিত প্রতিনিধি পর্যবেক্ষকেরা অংশ নেবেন। দুই দিনব্যাপী সম্মেলনে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় থাকবে নির্বাচিত জেলা সংসদগুলোর শিল্পীদের পরিবেশনায় সংগীত, আবৃত্তি, নাটক, নৃত্য ও তথ্যচিত্র প্রদর্শনী। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইনু, সহসভাপতি রতন সিদ্দিকী, সহসাধারণ সম্পাদক প্রবীর সরদার, জামসেদ আনোয়ারসহ কেন্দ্রীয় নেতারা।বদরুদ্দীন উমরের বই নিয়ে উৎসবপ্রখ্যাত লেখক বদরুদ্দীন উমরের ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর লেখা বই নিয়ে ১০ দিনব্যাপী বই উৎসবের আয়োজন করেছে শ্রাবণ প্রকাশনী। রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শ্রাবণ প্রকাশনীর কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন সমকাল-পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান। একই সঙ্গে তিনি বদরুদ্দীন উমরের রচনা সংগ্রহ দ্বিতীয় খণ্ড-এর প্রকাশনা উন্মোচন করবেন।