অনলাইন গেমে গাগার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম্ভূতকিমাকার ফ্যাশন দিয়েই হোক বা অসাধারণ কণ্ঠের জন্যই হোক, অল্প বয়সেই ডাকসাইটে তারকা বনে গেছেন পপগায়িকা লেডি গাগা। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তাঁর কোটি ভক্ত। সেই ভক্তের সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে অদ্ভুত এক পন্থা বেছে নিয়েছেন এই তারকা। তাঁর নতুন অ্যালবাম থেকে অনলাইনে গান মুক্তি দেওয়া হয়েছে। অনলাইনে জনপ্রিয় গেম ‘ফার্মভিল’ যাঁরা খেলেন, তাঁরা খেলতে খেলতে গাগার গানও শুনতে পাবেন এখন থেকে। অবশ্য গেমটির নাম একটু পাল্টে রাখা হয়েছে ‘গাগাভিল’। ফার্মভিল ফেসবুকের জনপ্রিয় একটি গেম। প্রতি মাসে নাকি সারা দুনিয়ায় প্রায় চার কোটি ৬০ লাখ লোক গেমটি খেলে। ওয়েবসাইট।