অনলাইনে ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনের পাশাপাশি ইন্টারনেটেও এবার ঈদ উপলক্ষে নাটক ও অনুষ্ঠান প্রচার হচ্ছে। বিনোদনবিষয়ক দুটি ওয়েবসাইট বিশেষ আয়োজনে সাজবে ঈদের কটা দিন।

থার্ডবেল ডটকম

বিনোদনের ওয়েবসাইট থার্ডবেল ডটকম (3rdBell.com) ঈদে প্রচার করবে বেশ কয়েকটি নতুন অনুষ্ঠান। অপরাধজগৎ নিয়ে নির্মিত সাম্রাজ্য নাটকে অভিনয় করেছেন নওশীন নাহরিন। নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটক রুম ডেট দেখানো হবে এই চ্যানেলে।

অতনু ঘোষ পরিচালিত চলচ্চিত্র এক ফালি রোদ প্রচারিত হবে থার্ডবেল ডটকমে। এ ছাড়া নোমান রবিনের উপস্থাপনায় টক শো ‘হাই টক’ ও মারিয়া নূরের উপস্থাপনায় ‘জিপি আনপ্লাগড মোমেন্টস’ দেখা যাবে চ্যানেলটিতে।

পপকর্ণ লাইভ

www.popcornlive.tv‍-তে পরিচালক অনিমেষ আইচ ও অভিনেত্রী ভাবনাকে নিয়ে ‘আনসেন্সরড ইন্টারভিউ’ দেখা যাবে চাঁদরাত থেকে। দেখা যাবে সালমান মুক্তাদিরের নতুন ভিডিও। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টা থেকে দেখা যাবে অল্প অল্প প্রেমের গল্প ছবিটি।