অনলাইনে 'মায়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়া চলচ্চিত্র
মায়া চলচ্চিত্র

অনলাইনে মুক্তি পেয়েছেন জোভান ও নাদিয়া অভিনীত নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়া’। এটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক ভিকি জাহেদ। চলচ্চিত্রটির গল্পটি তাঁরই।

এর আগে ভিকি জাহেদ নির্মাণ করেছিলেন ‘মোমেন্টস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় নির্মিত হলো ‘মায়া’। ‘মোমেন্টস’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন জোভান।

মায়া চলচ্চিত্র
মায়া চলচ্চিত্র

নতুন চলচ্চিত্রটি নিয়ে জোভান বললেন, ‘১৩ অক্টোবর ইউটিউবে রিলিজের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। এর আগে “মোমেন্টস”-এ এ রকম সাড়া পেয়েছিলাম।’
‘মায়া’ সর্ম্পকে এর পরিচালক বলনে, ‘ভালোবাসা জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসার ভালো-মন্দ ছাড়াও তৃতীয় একটা দিক রয়েছে। যে দিকটা সব সময় আমাদের চোখের সামনে থাকলেও আমরা তা দেখি না। “মায়া” দর্শকদের ভালোবাসার এই তৃতীয় দিকটার সঙ্গে পরিচয় করিয়ে দেবে।’

মায়া চলচ্চিত্র
মায়া চলচ্চিত্র

আধা ঘণ্টার বেশি সময়ের চলচ্চিত্র ‘মায়া’ দেখা যাবে এর প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।