অনামিকা শাড়িতে সোনম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন লালগালিচায় কালো গোলাপ হয়ে ফুটেছিলেন৷ সোনম কাপুরের পরনে ছিল বিখ্যাত লেবানিজ ডিজাইনার এলি সাবের কালো গাউন৷ তবে দ্বিতীয়বার কানের লালগালিচায় ভারতীয় শাড়ি পরেই হাজির হলেন সোনম৷ এবার তিনি পরেছেন অনামিকা খান্নার নকশা করা হালকা গোলাপি রঙের ফিনফিনে শাড়ি৷
বিদিশার নিশার মতো খোলা চুল৷ গলায় মা সুনিতা কাপুরের ভারী অলংকার৷ পায়ে মালয়েশিয়ান ডিজাইনার জিমি চু’র জুতা৷ হাতে ধরা ইতালির ফেরাগামো ভ্যানিটি ব্যাগ৷ কানের লালগালিচায় হাজিরা দেওয়ায় দশে দশই পাচ্ছেন সোনম৷ ইন্ডিয়ান এক্সপ্রেস৷