অনাহারে কারিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর কি একটু মুটিয়ে গেছেন? ‘ফেভিকল সে’ গানে নাকি তাঁকে মোটা লেগেছে। এমন অভিযোগ শুনেছেন কারিনা কাপুর। ওজন কমানোর জন্য বেশ চেষ্টা করছেন তিনি। অনেক কষ্টে পাওয়া সাইজ জিরো ফিগার নষ্ট করতে চান না। নাশতা হিসেবে বিশেষ ডায়েট বিস্কুট ছাড়া কিছুই খাচ্ছেন না।তবে বিপত্তি বাধল এক বিজ্ঞাপনের শুটিংয়ে। আশপাশে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই বিস্কুট। ঘণ্টা খানেক তাঁকে এভাবে না খেয়েই থাকতে হলো। অন্য কিছু খেয়ে ডায়েট ভাঙতে চাননি তিনি। পরে অবশ্য খুঁজে পাওয়া গেল তাঁর বিস্কুট। ফিল্মফেয়ার।