অনিদ্রায় ভুগছেন রণবীর সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবেমাত্র বলিউডে পা রেখেছেন। প্রথম ছবি ব্যান্ড বাজা বারাত দিয়েই বাজিমাত করেছেন। সাবলীল অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছেন। পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। তাই বলে পরের ছবিতেই একাধারে সাত-সাতটি চরিত্রে অভিনয় করা চাট্টিখানি কথা নয়। অভিনেতা রণবীর সিং সেই চ্যালেঞ্জ নিয়েছেন এবং পড়েছেন বেকায়দায়। কদিন ধরে তিনি অনিদ্রা রোগে ভুগছেন। সে কথা স্বীকার করে রণবীর বলেন, ‘দিন কয়েক হলো সমস্যাটা হচ্ছে। রিকি বহেল ভার্সেস দ্য লেডিস নামের নতুন এই ছবিতে সাতটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে হবে। কাজটা কঠিন। তবে আমাকে করতে হবে এবং সে জন্য দেহ-মন দুটোই ওই ছবির মধ্যে ডুবিয়ে দিতে হবে।’ এনডিটিভি অনলাইন।