অনিন্দিতা কাজীর ‘চিঠি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী। ছোটদের জন্য দাদুর লেখা ২৬টি ছড়া আর কবিতা নিয়ে অডিও অ্যালবাম করেছেন অনিন্দিতা। নাম চিঠি। নজরুলজয়ন্তী উপলক্ষে ভারতের দক্ষিণ কলকাতায় নজরুলমঞ্চে গত শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনিন্দিতা কাজী টিভির সংবাদ পাঠিকা, গান করেন, আবার তিনি বাচিক শিল্পী। চিঠি তাঁর প্রথম আবৃত্তির অ্যালবাম। তিনি বলেন, ছোটদের জন্য নজরুলের লেখা ছড়া ও কবিতার আবৃত্তি শুনে বড়রাও ফিরে যেতে পারবেন তাঁদের শৈশব জীবনে।