বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জেনারেশন নেক্সট ডট। লিখেছেন ও পরিচালনা করছেন এজাজ মুন্না। নাটকটিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। কথা হলো তাঁর সঙ্গে। অনেক দিন আপনার মুঠোফোন বন্ধ পাচ্ছি। আমাকে এখন বেশির ভাগ সময় কলকাতায় থাকতে হচ্ছে। ১১ মাস ধরে এই অবস্থা। এবার ফিরেছি ২৫ নভেম্বর। আবার যেতে হবে ১৩ ডিসেম্বর। চ্যানেল আই ও ইটিভি বাংলার ধারাবাহিক নাটক রোশনিতে অভিনয় করছি। নাটকটির পুরো কাজ হচ্ছে কলকাতায়। কলকাতায় আর কোনো নাটকের কাজ করবেন?রোশনি নাটকের কর্তৃপক্ষের সঙ্গে এক বছরের চুক্তি ছিল। জানুয়ারিতে তা শেষ হবে। এরপর কলকাতায় নতুন কোনো ধারাবাহিকে কাজ করার ইচ্ছা নেই। এক বছর ধরে বাংলাদেশের নাটক খুব মিস করছি। কলকাতায় নয়, আমি বাংলাদেশে পরিচিতি পেতে চাই। এখন টিভিতে আপনার অভিনীত কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। এগুলোর কাজ কবে করলেন?আমি কিন্তু বেশির ভাগ ধারাবাহিকের শুটিং শেষ করে কলকাতায় গিয়েছিলাম। আর কিছু নাটকের কাজ আংশিক করেছিলাম। এর মধ্যে যখনই দেশে এসেছি, তখনই ওই ধারাবাহিকগুলোর শুটিং করেছি। ‘জেনারেশন নেক্সট ডট’ ধারাবাহিকটি নিয়ে কিছু বলুন। এই ধারাবাহিকের কাজ করেছিলাম বছর খানেক আগে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গল্প নিয়ে নাটকটি। শুটিংয়ের প্রথম দিনে ধানমন্ডি থেকে একটি বড় বাসে করে আমরা দুই দল গাজীপুর গিয়েছিলাম। দৃশ্যটি ছিল বনভোজনের। সেখানে সহশিল্পীদের মায়েরা যেসব খাবার সঙ্গে এনেছিলেন, তা দিয়ে আমরা বনভোজন করেছিলাম। পুরো ব্যাপারটি আমার জন্য অনেক মজার ছিল।কলকাতার ছবিতে অভিনয়ের খবর কী?কলকাতার ছবিতে অভিনয়ের ব্যাপারটি প্রাথমিক আলোচনা পর্যন্তই আছে। আমিও আর আগ্রহ দেখাইনি। আমি এখন অনিমেষ আইচের না মানুষ ছবির শুটিংয়ের অপেক্ষায় আছি।