অনিমেষ আইচের ধারাবাহিক 'তুমি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুমি নাটকের দৃশ্যে রিচি সোলায়মান
তুমি নাটকের দৃশ্যে রিচি সোলায়মান

অনিমেষ আইচ দুটি ধারাবাহিক তৈরি করেছিলেন, মানুষ বদল (২০০৯) ও পথ গেছে বেঁকে (২০১১)। এবার তিনি তৃতীয় ধারাবাহিক নাটকটি তৈরি করছেন। নাম তুমি। নতুন এই ধারাবাহিকের গল্প প্রসঙ্গে অনিমেষ বলেন, ‘আমার এই নাটকে তুমি হচ্ছেন রিচি সোলায়মান। আবুল হায়াত ও লায়লা হাসানের ছেলে শাকিল আহমেদের সঙ্গে রিচির বিয়ে হয়েছে। মেয়েটির একটি মানসিক সমস্যা আছে, সে তার মৃত বোনকে দেখতে পায়। রিচি তার বোনের কথামতো কাজ করেন। রিচিকে সুস্থ করার জন্য পরিবারের সবাই ব্যস্ত।’
জানা গেছে, ২৪ জানুয়ারি থেকে বাংলাভিশনে নাটকটি প্রচারিত হবে। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘আমরা চ্যানেলটাকে রম্য ধাঁচে গড়তে চেয়েছি। এখন রম্য ধাঁচের পাশাপাশি পারিবারিক গল্পের নাটকগুলোকেও প্রাধান্য দিচ্ছি। পরিবারের বন্ধনগুলো আরও দৃঢ় করার জন্যই এমন পদক্ষেপ নিয়েছি।’
তুমি নাটকে অভিনয় করছেন রিচি সোলায়মান, সৈয়দ হাসান ইমান, আবুল হায়াত, লায়লা হাসান, দিলারা জামান, দীপান্বিতা হালদার, ভাবনা, শাকিল আহমেদ, ফারুক আহমেদ, দীপক সুমন প্রমুখ।