অনিমেষের ‘সম্পর্কের গল্প’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি পর্বে আলাদা একটা গল্পের ধারাবাহিক নাটক নিয়ে আসছেন পরিচালক অনিমেষ আইচ। চ্যানেল টোয়েন্টিফোরের জন্য নির্মীয়মাণ এই ধারাবাহিকের নাম সম্পর্কের গল্প। আগামী জুন মাসের শুরুর দিকে ধারাবাহিকটি দেখা যাবে চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায়। অনিমেষ বললেন, ‘মোট ২৬ পর্ব নির্মাণের পরিকল্পনা আছে আমাদের। ধারাবাহিকটির প্রতিটি পর্ব হবে এক ঘণ্টা করে। প্রতি পর্বে থাকবে আলাদা গল্প। মানবিক নানা সম্পর্ক এবং সম্পর্কের গল্প উঠে আসবে এই ধারাবাহিকে।’ এরই মধ্যে শুরু হয়েছে সম্পর্কের গল্প-এর প্রথম পর্ব ‘বিবর্ণ মোমবাতি’র শুটিং। এতে অভিনয় করছেন নাজমুল হুদা বাচ্চু, এনামুল হক, শতাব্দী ওয়াদুদ, স্বাগতাসহ আরও অনেকে। সম্পর্কের গল্প-এর চিত্রনাট্য লিখছেন অনিমেষ নিজে, ইকবাল হোসাইন চৌধুরী ও মনোয়ার কবীর।