অনিল কাপুরের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লামডগ মিলিয়নিয়ার অনিল কাপুরকে হলিউডের দরজা খুলে দিয়েছে। টম ক্রুজের সঙ্গে মিশন ইম্পসিবল ৪ ছবিতে অভিনয়ের মওকা পেয়েছেন। ভালোই চলছিল এমআই ৪ ছবিতে অনিলের কাজ। মাঝখানে বাদ সাধল কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)। অনিল প্রযোজিত নো প্রোবলেম ছবির প্রচারণা চলছিল। এরই অংশ হিসেবে ছবির কলাকুশলীদের কেবিসির একটি পর্বে যোগ দেওয়ার কথা। সে জন্য গত রোববার শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়। এদিকে অনিল তখন দুবাইয়ে এমআই ৪-এর শুটিং নিয়ে ব্যস্ত। কিন্তু কেবিসিতে যোগ দেওয়াও জরুরি। শেষমেশ কর্তৃপক্ষকে অনুরোধ করে ছবির শুটিং একটু এগিয়ে আনলেন। দুবাইয়ে শুটিং শেষে কেবিসিতে যোগ দিতে রোববারই মুম্বাইয়ের উদ্দেশে বিমানে চড়ে বসেন অনিল। ওয়েবসাইট।