অনিলের উচ্চাঙ্গসংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী অনিল কুমার সাহার একক উচ্চাঙ্গসংগীত-সন্ধ্যা হয়ে গেল গত শুক্রবার। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করেছিল তাদের গুলশান মিলনায়তনে।
বিলম্বিত এক তালে রাগ যোগ দিয়ে গানের পালা শুরু করেছিলেন অনিল কুমার সাহা। পরে তিনি রাগ বাগেশ্রী, রাগ বসন্ত, রাগ দেশ ও রাগ ভৈরবী পরিবেশন করেন। তাঁর সঙ্গে তবলায় সংগত করেন সৈয়দ সাজিদ হোসেন, হরমোনিয়ামে ছিলেন অলোক কুমার সেন ও তানপুরায় মিঠু খান।