অনিশ্চয়তায় বন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিছিয়ে গেল জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবির নির্মাণকাজ। ০০৭ নামে পরিচিত দুর্ধর্ষ ব্রিটিশ ওই গোয়েন্দাকে নিয়ে এ পর্যন্ত ২২টি ছবি হয়েছে। এবার ২৩তম ছবি বানানোর কাজ অনিশ্চিত হয়ে পড়ল। এর কারণ বলতে গিয়ে বন্ড ছবির দুই প্রযোজক জানান, বন্ড ছবির স্টুডিও নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমজিএম স্টুডিওটি নিলামে বিক্রির কথা ছিল। কিন্তু প্রত্যাশিত দর না পাওয়ায় সেটি বিক্রি হয়নি। তাই সিরিজের পরবর্তী ছবি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন প্রযোজকদ্বয়। ওয়েবসাইট।