অনুকরণ করিনি অনুসরণ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারিক ভাই (তারিক আনাম খান), ‘মুক্তিযুদ্ধের গল্প’ দেখছি। ভালো লাগছে। আপনি নিজে তো আনন্দ পেয়েছেন কাজটাতে?দীপংকর দীপনের (পরিচালক) সঙ্গে আগেও কাজ করেছি। ও বলল, ভালো নাটক। কাহিনি শুনে ভালো লাগল। করে ফেললাম।কাহিনিটা কোনদিকে যাবে?আসলে মুক্তিযুদ্ধের বোধগুলো নিয়েই নাটকটি। স্কুল করতে গিয়ে পরিবার, স্থানীয় মানুষের বাধার সামনে পড়ে লোকটি। সেখানে অন্য একটি বিদ্যায়তনের পক্ষ থেকেও বাধা আসে। এই বিদ্যায়তন যারা চালায়, তারা একসময় স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কাজ করেছে।অন্য প্রশ্নে আসি। আপনি বেশ কিছু নাটক করেছেন, যেগুলো তৈরি হয়েছে ভারতীয় টিভি সিরিয়ালের আদলে...আমাদের দেশের টিভি দর্শকেরা হুমড়ি খেয়ে ভারতের স্টার, সনি, জি বাংলা, জলসা চ্যানেল দেখে। আমরা চেয়েছিলাম, সেদিক থেকে দেশের দিকে ফেরাতে। আমরা ওদের অনুকরণ করিনি, অনুসরণ করেছি। বলেছি, দেশের দিকে ফিরে তাকাও।টেলিভিশনের কথা যখন উঠলই, তখন আমার জিজ্ঞাসা, একক বিটিভির সময় নাটকে যে দায়বদ্ধতা ছিল, সেটা কি ধরে রাখা গেছে?না, যায়নি। এখন অনেক চ্যানেল, অনেক নাটক। মানসম্মত কাজ করা কঠিন হয়ে পড়েছে। বিটিভি সেকালে গ্রুপ থিয়েটারের কর্মীদের নিয়েই বেশি কাজ করত। অন্তত চার দিন মহড়া হতো। নির্দেশক, অভিনয়শিল্পীদের মধ্যে চরিত্র নিয়ে অনেক গবেষণা হতো।তাহলে সামগ্রিকভাবে আপনি হতাশ?না। এই কোলাহলের মধ্যেও আশাবাদ আছে। কেউ কেউ আছে, যারা গুছিয়ে কাজ করতে চায়। ওদের মধ্যে ভালো কাজ করার ক্ষুধা আছে। এখন তো যত বেশি কাজ, তত বেশি টাকা। টাকাটা প্রয়োজন, কিন্তু সেটাই বড় হয়ে গেলে মুশকিল।কী পড়ছেন?রবীন্দ্রনাথের নাটক, কবিতা, ছোটগল্পগুলো আবার পড়ছি।কী শুনছেন?শ্রীকান্ত আচার্যের নতুন সিডিগুলো শুনছি। ভালো লাগছে।