অনুকরণ করেননি দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাফাঙ্গে পারিন্দে’ নামের একটি ছবিতে দৃষ্টিপ্রতিবন্ধীর ভূমিকায় আসছেন বলিউডের আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর আগে কাজল ও রানী মুখার্জি এমন চরিত্রে অভিনয় করেছিলেন। ‘ব্ল্যাক’ ছবিতে রানী ও ‘ফানাহ’ ছবিতে কাজলের অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। দীপিকা অভিনীত লাফাঙ্গে পারিন্দে মুক্তি পাবে ২০ আগস্ট।ছবিতে চরিত্রটি কাছাকাছি হওয়ায় দীপিকা কাজল ও রানীকে অনুকরণ করেছেন বলে মনে করছেন অনেকেই। কিন্তু দীপিকা কোনোভাবেই তা মানতে রাজি নন।জানা গেছে, দীপিকা চরিত্রটির জন্য অনেক কষ্ট করেছেন। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে তিনি অনেক দৃষ্টিপ্রতিবন্ধীর সঙ্গে মেশেন। তাঁদের আচার-আচরণও আয়ত্ত করেছেন বলে তিনি জানান। দীপিকা জানান, তিনি ব্ল্যাক ও ফানাহ দেখেছেন। ছবি দুটিতে কাজল ও রানীর অভিনয় তাঁর খুব ভালো লাগে। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে তিনি কাউকে অনুসরণ করেননি বলে দাবি করেন।