অনুক্ষণ কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নটর ডেম, হলিক্রস, ভিকারুননিসা ও সেন্ট যোসেফ থেকে ২০০৮ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের সংগঠন ‘এইচএসসি ব্যাচ কমিউনিটি ২০০৮’। সংগঠনের সদস্যরা ‘অনুক্ষণ’ নামে একটি দিনব্যাপী কার্যক্রম হাতে নিয়েছেন। আজ সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে। সারা দিনের আয়োজনের মধ্যে থাকছে দুর্নীতিবিরোধী নাটক, ফ্যাশন শো, রম্য বিতর্ক, ব্যঙ্গচিত্র প্রদর্শনী। বিকেলে কনসার্টে অংশ নেবে ওয়ারফেইজ, অর্থহীন, ব্ল্যাক ও ক্রাল ব্যান্ড। টিকিট ২০০ টাকা। বিজ্ঞপ্তি।