অনুদান পেল ছয়টি চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ২০১৪-১৫ অর্থবছরে ছয়টি চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুদান কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবার অনুদান পাওয়া ছবিগুলো হলো মাহমুদ দিদারের বিউটি সার্কাস, এন রাশেদ চৌধুরীর চন্দ্রাবতী কথা, মাসুদ পথিকের মায়া, ফাখরুল আরেফীনের ভুবন মাঝি, শামীমা আকতারের রিনা ব্রাউন এবং নুরুল আলম আতিকের লাল মোরগের ঝুঁটি। কমিটির অন্যতম সদস্য মোরশেদুল ইসলাম বলেন, ‘অনুদানের জন্য এবার আমরা তরুণ নির্মাতাদের প্রাধান্য দিয়েছি। পাশাপাশি ভালো চিত্রনাট্য তো অবশ্যই। আর থাকছে বিষয়-বৈচিত্র্য। অনুদান হিসেবে নির্মাতাদের প্রত্যেককে দেওয়া হবে নগদ ৩৫ লাখ টাকা।’