অনুদানের জন্য ৪০টি ছবির পাণ্ডুলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ২০১০-১১ অর্থবছরের জন্য ছয়টি ছবিকে অনুদান দেবে সরকার। এর মধ্যে থাকছে দুটি শিশুতোষ এবং চারটি ফিচার ফিল্ম। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মোট ৪০টি পাণ্ডুলিপি জমা পড়েছে। বাছাই কমিটি এরই মধ্যে প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করেছে। এখান থেকে মোট ১০টি ভালো মানের পাণ্ডুলিপি নির্বাচন করা হবে এবং অনুদান কমিটির কাছে তা তুলে দেওয়া হবে। এই ১০টির মধ্য থেকে অনুদান কমিটি আগামী দুই মাসের মধ্যে ছয়টিকে অনুদান দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।