অনুপ্রাণিত হিলটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের অভিনেত্রীদের মধ্যে বহুগুণে গুণান্বিত যে কজন, তাঁদের মধ্যে অন্যতম প্যারিস হিলটন। একাধারে তিনি মডেল, অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার, গীতিকার ও গায়ক। জানা গেছে, শৌখিন এই অভিনেত্রী হলিউডের আরেক অভিনেত্রী ও গায়িকা কাইলি মিনোগির দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত। হিলটন জানান, কাইলি মিনোগি সব সময় তাঁর পছন্দের পাত্রদের একজন। হিলটন আরও বলেন, ‘তিনি আমার পছন্দের গায়িকার মধ্যে অন্যতম। আমি তাঁর কাজে ভীষণ অনুপ্রাণিত। আমি প্রায়ই চেষ্টা করি গানে তাঁর সমকক্ষ থাকার।’২৮ বছর বয়সী হলিউডের এই তারকা বর্তমানে নতুন অ্যালবামের কাজ করার চিন্তা-ভাবনা করছেন। নাচেগানে ভরপুর এই অ্যালবামটির রেকর্ডিংয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। জানা গেছে, কয়েক মাসের মধ্যে অ্যালবামটি শ্রোতাদের হাতে পৌঁছে দিতে পারবেন।