অনুমতি নেই, তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকিব খান তিনটি ছবির শুটিং করার জন্য ১ জুলাই গিয়েছিলেন ব্যাংককে। সেখানে তিনি প্রথমে বস নাম্বার ওয়ান ছবির শুটিং করেন। এর পরই তাঁর মাই নেম ইজ সুলতান এবং আমিই নাম্বার ওয়ান ছবির শুটিং করার কথা ছিল। সেই হিসাবে শাকিবের আসার কথা ছিল চলতি মাসের শেষের দিকে। কিন্তু বস নাম্বার ওয়ান ছবির শুটিং করার পরেই দেখা দেয় বিপত্তি। অন্য ছবি দুটির নির্মাতা প্রতিষ্ঠান নাকি থাইল্যান্ডে শুটিং করার অনুমতি নিতে পারেননি। কি আর করা। ‘কিং খান’ খ্যাত শাকিবকে থাইল্যান্ড ছেড়ে আসতে হয়েছে ঢাকায়।পরে সংশ্লিষ্ট ছবির শিল্পী ও অন্য কলাকুশলীদের কাছেও জানা গেল, অনুমতি ছিল না বলেই একটি ছবির শুটিং করেই ঢাকায় ফিরতে হয় শাকিবকে। জানা গেছে, নতুন করে অনুমতি পাওয়ার পরই শাকিবকে নিয়ে ওই দুটি ছবির পরিচালক আবার থাইল্যান্ড যাবেন।