অনুমতি নেই, তাই...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনটি চলচ্চিত্রের শুটিং করার জন্য ১ জুলাই শাকিব খান ব্যাংককে যান। গিয়েই সেখানে বস নাম্বার ওয়ান ছবির শুটিং করেন। এরপর মাই নেম ইজ সুলতান এবং পরে আমিই নাম্বার ওয়ান ছবির শুটিং করার কথা ছিল তাঁর। শোনা গিয়েছিল, তিনটি ছবির ব্যাংকক অংশের শুটিং শেষ করে জুলাই মাসের শেষ দিকে দেশে ফিরবেন শাকিব। কিন্তু বস নাম্বার ওয়ান ছবির শুটিং করার পরই ঝামেলা তৈরি হয়। অন্য দুটি ছবির নাকি শুটিং করার অনুমতি পায়নি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। কী আর করা, কাজ অসমাপ্ত রেখেইে দেশে ফিরতে হলো শাকিবকে।জানা গেছে, নতুন করে অনুমতি পাওয়ার পর শাকিবকে নিয়ে ওই দুটি ছবির পরিচালকেরা আবার ব্যাংকক যাবেন।