অনুমতি পেলেন জোলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালনার কাজে হাত দিয়েই বিপাকে পড়েছিলেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বসনীয় কর্তৃপক্ষ সে দেশে ছবির শুটিংয়ের জন্য অনুমতি দিতে চাচ্ছিল না। তাদের যুক্তি, ছবিতে বসনিয়ার যুদ্ধকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হতে পারে। অবশেষে অনুমতি মিলল। আগামী ১৭ থেকে ২১ নভেম্বর রাজধানী সারায়েভোতে জোলি তাঁর ছবির শুটিং করবেন। বসনিয়ার যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির গল্প। যুদ্ধের ডামাঢোলে পড়ে সার্ব প্রেমিক তাঁর প্রেয়সীর (মুসলিম এক তরুণী) কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। একটা সময় তাঁরা দুজনকে একটি বন্দিশিবিরে আবিষ্কার করেন। তরুণীটি তখন বন্দী আর প্রেমিক পুরুষটি সেই শিবিরের প্রহরী। ওয়েবসাইট।