অনুরোধ রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক বছর সিনেমার পাশাপাশি টিভি পর্দায় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থিতি দর্শকেরা টের পেলেও এখন ছোট পর্দায় তাঁর কোনো কাজ থাকছে না। কিছু দিন আগে ঈদের জন্য এস এ হক অলিকের একটি নাটকে কাজ করার কথা থাকলেও পরে পরিচালক সোহানুর রহমান সোহানের অনুরোধে তা আর করা হয়নি। তবে এ অনুরোধ কাউকে বিপদে ফেলার জন্য ছিল না।এবারের ঈদে বড় পর্দায় সোহানুর রহমান সোহানের পরিচালনায় পরান যায় জলিয়া রে ছবিটি মুক্তি পাবে। আর এ ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা। সে কারণে পরিচালক চেয়েছিলেন পূর্ণিমা যাতে অন্তত এবার ঈদে কোনো ছবিতে কাজ না করেন। সে হিসেবে বলা যায়, অনুরোধ রক্ষার্থে এবারের ঈদে কোনো নাটকে কাজ করছেন না পূর্ণিমা।এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, প্রথমদিকে কিছুটা ইচ্ছে থাকলে পরে ছবির মুক্তি এবং সোহান ভাইয়ের অনুরোধে ছবিতে আর কাজ করা হয়নি। তবে আশা করছি, আগামী ঈদুল আজহায় নাটকে কাজ করব।