অনুশীলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত ভাইয়ের এক বোন শান্তি। লাঠিয়াল পরিবারের সদস্য তিনি। তাই পরিবারের অন্য সদস্যদের মতো শান্তিও লাঠিখেলায় পারদর্শী। শামীম আহমেদের ধেৎতেরিকি ছবিতে এমনই একটি চরিত্রে অভিনয় করবেন ফারিয়া। এ জন্য শুটিংয়ের আগে আগে লাঠিখেলা শিখছেন। সময় বের করে লাঠিখেলার অনুশীলন করছেন। গত বুধবার রাজধানীর কোক স্টুডিওর মাঠে প্রথম দিনের অনুশীলন করেন ফারিয়া। প্রশিক্ষণ দিচ্ছেন ফাইট ডিরেক্টর আরমান। ধেৎতেরিকি ছবির শুটিং শুরু হবে ১০ ডিসেম্বর। এতে আরও অভিনয় করছেন আরিফিন শুভ, রোশান, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, বিশ্বজিৎ, সুপ্রিয় দত্ত প্রমুখ।