অনুশোচনা নেই দীপিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

সিঁড়িটা তৈরিই ছিল। শুধু সেই সিঁড়ি ভেঙে ওঠার অপেক্ষা। কিন্তু না, শেষ পর্যন্ত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭ দিয়ে হলিউডে অভিষেক হচ্ছে না দীপিকা পাড়ুকোনের। ব্যস্ততার কারণেই হলিউডের জনপ্রিয় সিরিজটিতে কাজ করা হয়নি। দীপিকা এই সময় ব্যস্ত ছিলেন রাম-লীলা ছবির শুটিংয়ে।

দীপিকা জানিয়েছেন, এমন দুর্লভ সুযোগ হাতছাড়া করায় কোনো অনুশোচনা হচ্ছে না। এমন সুযোগ সামনে আরও আসবে। ছোট চরিত্র হলেও হলিউডের কোনো ছবিতে অভিনয়ে আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। দীপিকা বলেন, ‘রাম-লীলার কাজ মাঝপথে ছেড়ে দেওয়া সম্ভব ছিল না। কারণ, এখানেই আগে কথা দিয়েছি। শেষ পর্যন্ত ছবিটা যেভাবে সাড়া ফেলেছে, নিজের পরিশ্রম সার্থক হয়েছে ভেবে আমি তৃপ্ত।’ পিটিআই।