অনুষ্ঠানটি নিয়ে নাটক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ফান শো ‘দেশ-ই গল্প’। গ্রন্থনা করছেন মারুফ রেহমান এবং প্রযোজক সুমন সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইরেশ যাকের। কথা হলো তাঁর সঙ্গে।‘দেশ-ই গল্প’ অনুষ্ঠানের খবর কী?এরই মধ্যে এই অনুষ্ঠানের ১০২ পর্ব প্রচারিত হয়েছে। আমাদের আজকের বিষয় ‘বিশ্বের সবচেয়ে বড় দেশপ্রেমিক’। অতিথি মাসুম আজিজ। অনুষ্ঠানের শুরুতে আমাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে হাস্যরসের মধ্য দিয়ে সমালোচনা করা। ১০০ পর্ব প্রচারিত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমরা সমসাময়িক বিষয়ের ওপর বেশি জোর দেব। সেভাবেই পরিকল্পনা হচ্ছে।এই অনুষ্ঠান নিয়ে সামনে আর কিছু করার পরিকল্পনা আছে?‘দেশ-ই গল্প’ নিয়ে এবার ঈদের জন্য একটি নাটক তৈরি হচ্ছে। এখন আমরা এই নাটকের শুটিং করছি। নাম ওয়ান পিস মেড, কারিগর ডেড। অনুষ্ঠানটি শেষ করার সময় বলি, ‘“দেশ-ই গল্প” শুধু দেশ টিভিতেই প্রচারিত হয়। আমাদের কোথাও কোনো শাখা নেই। ওয়ান পিস মেড, কারিগর ডেড।’ আমি তো গোড়া থেকেই অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। এই নাটকে আমার এ অনুষ্ঠান আর অনুষ্ঠানের বাইরের জীবন তুলে ধরা হয়েছে। এটি লিখেছেন মারুফ রেহমান এবং পরিচালনা করছেন মনিরুজ্জামান। ঈদের জন্য আর কী কাজ করছেন?মাতিয়া বানু শুকুর একটি নাটক করেছি। নাম আনকাট। আমরা প্রায় টানা কাজ করেছি। মাঝে শুধু ক্যামেরার জায়গা পরিবর্তনের জন্য অল্প সময় চারবার থামতে হয়েছে। এ ছাড়া শাফায়েত মনসুর ও শিহাব শাহিনের টেলিছবি করেছি। এগুলো খুবই ভালো হয়েছে। আরও কয়েকটি কাজ হচ্ছে।