দিনাত জাহান। সংগীতশিল্পী। উপস্থাপনা করছেন। আজ দুপুরে তিনি গান গাইবেন চ্যানেল আইয়ে। অনুষ্ঠানের নাম ‘ঘরে ঘরে গানের উৎসব’। আজকের অনুষ্ঠানে যে গানগুলো করব...দেড় ঘণ্টার অনুষ্ঠান। এখন স্বাধীনতার মাস, তাই দেশের গান করব। আমার নিজের গানও করব। লালনের গান আমার খুব পছন্দ। সময় পেলে হারানো দিনের গান গাওয়ার ইচ্ছা আছে।আমার গানের গুরু...ছোটবেলায় গান শিখেছি হুমায়ুন কবীরের কাছে। এরপর শিখেছি ছায়ানট, নীলুফার ইয়াসমীন ও খন্দকার নুরুল আলমের কাছে। এখন শিখছি সঞ্জীব দের কাছে।যে গানের কথা সত্য মানি...‘প্রতিটি মানুষ আলোকিত হোক, খুলে যাক সকলের বন্ধ চোখ।’ এখন যা নিয়ে ব্যস্ত...সপ্তাহে পাঁচ দিন আমার দিন শুরু হয় মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’ অনুষ্ঠান দিয়ে। আমি অনুষ্ঠানটির একজন উপস্থাপক। প্রায়ই দুপুরে স্টুডিওতে গান রেকর্ডিং আর সন্ধ্যায় মঞ্চে গান গাওয়া নিয়েব্যস্ত থাকতে হয়। দিনের প্রিয় সময়...দুপুর। যেদিন কোনো কাজ থাকে না, মেয়েরা স্কুলে, ছেলে ঘুমাচ্ছে, স্বামী অফিসে; সেদিন দুপুরে বই পড়ি।উপস্থাপক-জীবনের মজার স্মৃতি...‘রাঙা সকাল’ অনুষ্ঠানে একদিন আমন্ত্রণ জানানো হলো একজন ভূ-বিশেষজ্ঞকে। অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আর সম্প্রচারের সময় ভূমিকম্প হলো। আমরা তো সবাই অবাক! গীতিকার না স্বামী—কবির বকুলকে যে ক্ষেত্রে বেশি নম্বর দেওয়া যায়...এ দুই জায়গায়ই ও সমান নম্বর পাবে।যে জায়গায় বারবার যেতে মন চায়...কানাডার মন্ট্রিলের সেন্ট লরেন্স নদীর তীরে। অনেক নদী দেখেছি, কিন্তু সেন্ট লরেন্স আমাকে মুগ্ধ করেছে। আবারও এই নদীর তীরে যাওয়ার ইচ্ছা আছে। সামনে ১১ এপ্রিল কানাডার টরন্টো যাচ্ছি। ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ওখানে আয়োজিত অনুষ্ঠানে গান করব। সেখান থেকে মন্ট্রিলে যেতে পারি। যাঁর সুরে গাইতে চাই...দেশের বরেণ্য প্রায় সব সুরকারের গান গাওয়ার সুযোগ আমি পেয়েছি। এটা আমার জন্য এক পরম পাওয়া। পাশাপাশি এ সময়ের সুরকারদের গানও করছি। বিনোদন প্রতিবেদক