অনুষ্ঠানের নাম ‘সেভেনআপ নিবেদিত হাতের কাছে পথের খাবার’। আজ রাতে প্রচারিত হবে চ্যানেল নাইনে। প্রযোজক টি ডব্লিউ সৈনিক। উপস্থাপনা করছেন তুষার খান। কথা হলো তাঁর সঙ্গে।অনুষ্ঠানটির প্রতি পর্বেই আপনাকে প্রচুর খাবার খেতে দেখা যাচ্ছে। কী আর করব, বলুন! খাবারের অনুষ্ঠান। খাবার তো খেতেই হবে। নিজে যদি না খাই, তার স্বাদ সম্পর্কে দর্শকদের বলব কীভাবে? আর অনুষ্ঠানটিতে আমাকে ভোজনরসিক হিসেবে তুলে ধরা হচ্ছে।একটি পর্বের শুটিং করতে গিয়ে এ পর্যন্ত সর্বোচ্চ কতগুলো আইটেম আপনি পেয়েছেন?ইফতারের একটি পর্ব করেছিলাম পুরান ঢাকায়। ওখানে পেয়েছিলাম ৩৫টি আইটেম। কিছুদিন আগে উত্তরায় ‘কাবাব ফ্যাক্টরি’তে গিয়েছিলাম। ১৯ রকমের কাবাব খেয়েছি সেখানে। এ ছাড়া ১০ থেকে ১৫টি আইটেম তো প্রায় প্রতি পর্বেই থাকে।পরিমিত ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার ব্যাপারে এখন অনেকেই খুব সচেতন।...আমিও কিন্তু সচেতন। নাটক কিংবা অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে একসঙ্গে অনেকগুলো পর্ব ধারণ করে রাখা হয়। আমি কিন্তু এই অনুষ্ঠানে মাসে চারটির বেশি পর্ব করি না। অনুষ্ঠানের আগে আর পরে আট থেকে দশ দিন একেবারেই পরিমিত খাবার খাই। তিন বেলা রুটি, সবজি আর মাঝেমধ্যে মাছ। অনুষ্ঠানের শুটিংয়ের পর কখনো শরীর খারাপ করেছে?আমার উচ্চ রক্তচাপের সমস্যা আছে। তাই নিজেকে তো কিছুটা সচেতন থাকতেই হয়। তার পরও একদিন খুবই খারাপ লেগেছিল। পরে আর শুটিং করতে পারিনি। আপনি অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক। সংগঠনের খবর কী?সবকিছু স্থবির হয়ে আছে। পরিচালক আর প্রযোজকদের সংগঠনের সঙ্গে ত্রিপক্ষীয় একটি চুক্তি করেছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি। সবকিছু আগের মতোই চলছে। যে যার মতো কাজ করছে।