‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠান নিয়ে আজ রাতে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘পর্দার পেছনের গল্প’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন গাজী শুভ্র। উপস্থাপনা করেছেন নোবেল। আজ তাঁর সঙ্গে কথোপকথন।‘পর্দার পেছনের গল্প’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানের সর্বশেষ চমকপর্দার পেছনের গল্প। দেশের অন্যতম সম্মানজনক এ অনুষ্ঠানটির জন্য এর আগে এ ধরনের কোনো আয়োজনের প্রয়োজন মনে করেনি। কারণ, এই অনুষ্ঠানের বিশালত্ব প্রকাশের জন্য অনুষ্ঠানের নামটিই ছিল যথেষ্ট। তার পরও এবার যেহেতু ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ এক যুগ পূর্ণ করতে যাচ্ছে, তাই অনেক রকম চমকের সমাবেশ ঘটছে এবার।পর্দার পেছনের গল্প সে রকমই একটি চমক। এ অনুষ্ঠানে এবারের মনোনয়নপ্রাপ্তদের নাম, তাঁদের প্রতিক্রিয়া, গত ১১ বছরের মজার সব আয়োজন দিয়ে সাজানো হবে।মডেলিং ও অভিনয়ের পর উপস্থাপনা। কেমন উপভোগ করলেন?প্রথম যখন এ অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব দেওয়া হলো, ভালোই লেগেছিল। শুটিং করতে গিয়ে আরও বেশি ভালো লেগেছে। প্রথম পর্বে দর্শক দুই নোবেলকে একসঙ্গে উপস্থাপনায় দেখবে। একজন খুব আত্মবিশ্বাসী, অন্যজন কিছুটা এলোমেলো। দুজনের খুনসুটি, একজনের অন্যজনকে টেক্কা দেওয়া—সবকিছুই দারুণ উপভোগ করেছি।মেরিল-প্রথম আলো পুরস্কারে আপনি তো ছয়বার সেরা মডেলের পুরস্কার জিতেছিলেন। তখন আপনার কেমন অনুভূতি হয়েছিল?কাজের জন্য স্বীকৃতি পাওয়ার আনন্দই অন্য রকম। অন্যদের কী হয় জানি না, তবে আমার ক্ষেত্রে পুরস্কার হাতে পাওয়ার পর মনে হতো, এই পুরস্কার হাতছাড়া করা যাবে না। এই একটি পুরস্কার নিজের প্রতি বিশ্বাস, প্রতিযোগী মনোভাব নিয়ে আসত। সাফল্যকে ভ্রমণের মতো করে দেখতাম। কখনোই গন্তব্য ভাবতাম না।‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানে নাম ঘোষণার আগে মানসিক চাপ কতটা অনুভব করতেন?মিলনায়তনে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত খুব আত্মবিশ্বাসী থাকতাম। মনে হতো, আমি ছাড়া কেউ পাবে না। কিন্তু যাওয়ামাত্রই হূত্কম্পন বেড়ে যেত। পুরস্কার যদি না পাই, ভীষণ লজ্জা পাব। পুরস্কার পেলেও লজ্জা পেতাম। বন্ধুরা মজা করে বলত, ‘প্রতিবছর পুরস্কার পাস, লজ্জা করে না?’