অনেক দিন পর মঞ্চে নৃত্য পরিবেশন করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে আজ রাতে প্রচারিত হবে নাটক ‘যাত্রী’। পরিচালনা করেছেন আশরাফী মিঠু। এ ছাড়া চ্যানেল আইতে প্রচারিত হবে নাটক ‘স-উকার-এ সুখ’। পরিচালনা করেছেন রেদওয়ান রনি। দুটি নাটকই লিখেছেন আনিসুল হক। আর এই দুটিতেই অভিনয় করেছেন অপি করিম। কথা হলো তাঁর সঙ্গে।‘যাত্রী’ নিয়ে কিছু বলুন।রানুদের বাসার সামনেই একটি মেয়ে থাকে। প্রায় প্রতিদিনই মেয়েটির সঙ্গে দেখা হয়, কিন্তু কখনো কথা হয় না। একদিন সকালে পত্রিকার পাতা খুলে সেই মেয়েটির এসিডে ঝলসানো চেহারা দেখে আঁতকে ওঠে রানু। নেপথ্যের কাহিনি জানার চেষ্টা করে সে। প্রতিবাদ জানায়। রানুর দেবর শান্তকে সন্দেহ করে সবাই। পুলিশ শান্তকে ধরে নিয়ে যায়। কিন্তু পরে এসিডদগ্ধ মেয়েটি প্রকৃত অপরাধীকে শনাক্ত করে। শান্ত রক্ষা পায়। এবার সবাই এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়। আজ এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে এ নাটকটি প্রচারিত হচ্ছে। আপনার অনুভূতির কথা বলুন।বিশেষ কোনো দিবস এলেই এ ধরনের নাটক তৈরি হয়। এখন তো অসংখ্য ধারাবাহিক নাটক তৈরি হচ্ছে। এসিড-সন্ত্রাস গুরুতর সমস্যা। কিন্তু কোনোটাতেই এ ব্যাপারটি সেভাবে আসে না। আমি মনে করি, ধারাবাহিক নাটকের গল্পে এ বিষয়টি আসতেই পারে। এর ফলে নাটকের মাধ্যমে সমাজে একটা সচেতনতা তৈরি হতে পারে। এখানে নাট্যকার, পরিচালক, প্রযোজক ও চ্যানেলের একটা ভূমিকা আছে। ৫১বর্তী নাটকে কিন্তু আমরা মাদকের বিরুদ্ধে কথা বলেছিলাম। সেখানে আনুশেহ এসেছিলেন। এভাবে জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো ধারাবাহিকের যুক্ত হলে সচেতনা তৈরি হবে।‘স-উকার-এ সুখ’ নাটকের গল্পটি কেমন?উন্নত ভবিষ্যতের আশায় দেশে স্ত্রী আর দুই সন্তানকে রেখে বিদেশে পাড়ি জমায় স্বামী। নাগরিকত্ব পাওয়ার জন্য সেখানে বিয়ে করে সে। আট বছর পর দেশে ফিরে আসে। কিন্তু এই আটটা বছর তার স্ত্রী দুই মেয়েকে নিয়ে কতটা সংগ্রাম করেছে, তা সে জানে না। মেয়েটি এখন কী করবে? সে কি স্বামীকে মেনে নেবে? এমনই ধরনের গল্প। নাটকের বাইরে আর কী করছেন?আমি তো শিবলী মহম্মদের কাছে অনেক বছর নাচ শিখেছি। কিন্তু এখন তো আর সেভাবে চর্চা করি না। আমার মতো আরও কয়েকজন আছেন। এবার শিবলী মহম্মদের তেমনি কয়েকজন ছাত্রী মিলে একটি নাচের অনুষ্ঠান করব। ১৯ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের মিলনায়তনে এই অনুষ্ঠানটি হবে। অনেক দিন পর মঞ্চে নৃত্য পরিবেশন করব। বিনোদন প্রতিবেদক